প্রকাশ :
বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমানের নিজ বাসার গ্যারেজ থেকে তার ব্যক্তিগত ব্যবহৃত টয়োটা ক্রস গাড়ির দুটি লকিং গ্লাস চুরির ঘটনা ঘটেছে। শনিবার (সময়: সকাল ১০টা ১৫ মিনিট) এ ঘটনা ঘটে।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, তিনজন ব্যক্তি পরিকল্পিতভাবে চুরির সঙ্গে জড়িত ছিল। ফুটেজে আরও দেখা যায়, চুরির পূর্বে একজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে বাড়ির দারোয়ানের সঙ্গে গ্যারেজে কথোপকথন করে। পরবর্তীতে দারোয়ান তার কক্ষে চলে গেলে ওই ব্যক্তি ফোনে আরও দুইজনকে ডেকে আনে।
এরপর তিনজনের মধ্যে দুজন গ্যারেজের বাইরে পাহারায় অবস্থান নেয়, যাতে কেউ হঠাৎ এসে না পড়ে। অপর একজন গাড়ির লকিং গ্লাস ভেঙে একে একে দুটি গ্লাস খুলে নেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
চুরির পর দারোয়ান তার কক্ষ থেকে বের হয়ে গাড়ির পাশে গিয়ে পর্দা ঠিক করার অজুহাতে গাড়ির গ্লাস আছে কি না তা যাচাই করতে দেখা যায়।
বেলা ২টার দিকে চেয়ারম্যান শফিকুর রহমান নিচে নেমে গাড়ি নিয়ে বের হতে গিয়ে দেখতে পান, তার গাড়ির দুটি লকিং গ্লাস ভাঙা ও অনুপস্থিত। এ বিষয়ে দারোয়ানকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি সম্পর্কে অজ্ঞতার ভান করেন।
পরবর্তীতে দারোয়ানের সম্পৃক্ততা সন্দেহ করে তাকে অভিযুক্ত করে এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে ঢাকার আদালতে একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম শুরু করেছে।