নোটিশ
পরিক্ষামুলক সম্প্রচার ।। Test AiR ।। পরিক্ষামুলক সম্প্রচার ।। একটি নিউজ মিডিয়া হাউজের জন্য অফিস এডমিন পুরুষ-মহিলা আবশ্যক ।। কাজের বিবরণী লামিয়া রিত্রুুটিং এজেন্সীর একটি প্রতিষ্ঠান ( বিবিএন নিউজ ) জন্য কিছু স্যংখক পুরুষ - মহিলা অফিস এডমিন নিয়োগ করা হবে । সকাল ৯টা থেকে ৭ টা এইচ এসসি / স্নাতক ১) অফিস ম্যানেজ করা ২) অফিসিয়াল মেইল চেক করা/ মেইল করা / ফেইসবুক নটিফিকেশন চেক করা ৩) কাস্টমার রিলেশন করা ৪) ফোন কল রিসিভ করা ৫) নিউজে ভয়েস ওভার জানলে বিশেষ যোগ্যতা হইবে । যোগাযোগ : হেড অফ নিউজ : 01997301375 সৈৗদিতে নিজের ক্যারিয়ার গঠন করতে চান ? বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্বা হতে চান ? তাহলে আজই যোগাযোগ করুন ঢাকার প্রাণ কেন্দ্র রামপুরাস্থ মেসার্স লামিয়া ওভারসীজের সাথে, ফোনে যোগাযোগ করতে 01972881111 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত, নিখোঁজ অথবা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য একটি ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি করা এ পোর্টালের নাম দেওয়া হয়েছে ‌'রেড জুলাই ডট লাইভ' । এখন থেকে বিবিএন নিউজ পরিবার রেড টু জুলাই এর সাথে কাজ করবে । www.redjuly.net

বৈঠকে বসছে ইসরায়েল-লেবানন, ‘স্বস্তির অবকাশ’ বললেন ট্রাম্প

Rakibul Islam

প্রকাশ :


মধ্যপ্রাচ্যের লেভান্ট অঞ্চলের দুই প্রতিবেশী ইরায়েল ও লেবানন বৈঠকে বসছে বলে জানিয়েছেন ট্রাম্প। যুদ্ধরত দুইপক্ষের এ বৈঠক মধ্যপ্রাচ্যে ‘কিছুটা হলেও স্বস্তির অবকাশ’ সৃষ্টি করবে বলেও মন্তব্য করেছেন তিনি।

গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির অবকাশ তৈরির চেষ্টা করা হচ্ছে। অনেক দিন, প্রায় ৩৪ বছর পর দুই নেতার মধ্যে নীরবতা ভাঙছে। আগামীকাল তারা কথা বলবেন। চমৎকার!”

ট্রুথ সোশ্যাল পোস্টে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি প্রেসিডেন্ট ট্রাম্প। কোথায় এই বৈঠক হচ্ছে এবং কারা এই বৈঠকে প্রতিনিধিত্ব করছেন— সেসব তথ্যও নেই পোস্টে।

“ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির অবকাশ তৈরির চেষ্টা করা হচ্ছে। দুই নেতার মধ্যে অনেক দিন, প্রায় ৩৪ বছর, কথা হয়নি। আগামীকাল তা হবে। চমৎকার!” বুধবার রাতে ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েশিয়েল লাইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মার্কো রুবিও উপস্থিত ছিলেন সেই বৈঠকে। 

তবে বৈঠকে আলোচনার ফলাফল কী হয়েছে— তা জানা যায়নি। ওয়াশিংটনের সেই বৈঠকের পর লেবাননে ইসরায়েলের অভিযানও থামেনি।

এ ব্যাপারে বিস্তারিত জানতে ইসরায়েল ও লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল মার্কিন সংববাদমাধ্যম সিএনএন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা এ প্রসঙ্গে মন্তব্য করতে চাননি এবং লেবাননের কর্মকর্তারা জানিয়েছে ন, এ রকম বৈঠকের কোনো তথ্য তাদের কাছে নেই।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত