আইপিএলের আগামী নিলামও ভারতের বাইরে, কবে হবে?

Rakibul Islam

প্রকাশ :


২০২৬ আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। জানা যাচ্ছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে ১০ দলকে জানিয়ে দিতে হবে তারা কাদের ধরে রাখবে ও ছেড়ে দেবে। আগামী ডিসেম্বরে হবে আইপিএলের মিনি নিলাম। এবারের নিলামও ভারতের বাইরে হচ্ছে। মিনি নিলাম হলেও ভারত এবং বিদেশি অনেক ক্রিকেটার থাকতে পারেন এ বারের নিলামে।আইপিএলের গত দু’টি নিলাম হয়েছে দুবাই এবং জেদ্দায়। আগামী নিলাম হতে পারে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।আগামী ১৫ বা ১৬ ডিসেম্বর হতে পারে নিলাম। যদিও এখনও চূড়ান্ত নয়। আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করছেন। সব ব্যবস্থা চূড়ান্ত করার পর সরকারিভাবে নিলামের স্থান-কাল ঘোষণা করা হবে।বিসিসিআই সূত্রে খবর, নিলামের সময় ভারতে বিয়ের মৌসুম। হোটেলগুলো খালি পেতে সমস্যা হয়। সে কথা মাথায় রেখেই বিদেশে নিলাম আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা ছাড়া ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে অ্যাশেজ সিরিজ। তার আগেই নিলাম করা হবে সম্প্রচারকারীদের সুবিধার্থে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত