নোটিশ
পরিক্ষামুলক সম্প্রচার ।। Test AiR ।। পরিক্ষামুলক সম্প্রচার ।। একটি নিউজ মিডিয়া হাউজের জন্য অফিস এডমিন পুরুষ-মহিলা আবশ্যক ।। কাজের বিবরণী লামিয়া রিত্রুুটিং এজেন্সীর একটি প্রতিষ্ঠান ( বিবিএন নিউজ ) জন্য কিছু স্যংখক পুরুষ - মহিলা অফিস এডমিন নিয়োগ করা হবে । সকাল ৯টা থেকে ৭ টা এইচ এসসি / স্নাতক ১) অফিস ম্যানেজ করা ২) অফিসিয়াল মেইল চেক করা/ মেইল করা / ফেইসবুক নটিফিকেশন চেক করা ৩) কাস্টমার রিলেশন করা ৪) ফোন কল রিসিভ করা ৫) নিউজে ভয়েস ওভার জানলে বিশেষ যোগ্যতা হইবে । যোগাযোগ : হেড অফ নিউজ : 01997301375 সৈৗদিতে নিজের ক্যারিয়ার গঠন করতে চান ? বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্বা হতে চান ? তাহলে আজই যোগাযোগ করুন ঢাকার প্রাণ কেন্দ্র রামপুরাস্থ মেসার্স লামিয়া ওভারসীজের সাথে, ফোনে যোগাযোগ করতে 01972881111 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত, নিখোঁজ অথবা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য একটি ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি করা এ পোর্টালের নাম দেওয়া হয়েছে ‌'রেড জুলাই ডট লাইভ' । এখন থেকে বিবিএন নিউজ পরিবার রেড টু জুলাই এর সাথে কাজ করবে । www.redjuly.net

ইরান যুদ্ধ : ২০২২ সালের পর তেলের সর্বোচ্চ দাম দেখছে এশিয়া

Rakibul Islam

প্রকাশ :


ইরান যুদ্ধ এবং তার জেরে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হওয়ায় বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো এশিয়া অঞ্চলেও অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে। বর্তমানে এশিয়ায় যে দামে তেল বিক্রি হচ্ছে— তা গত চার বছরের রেকর্ড ছাড়িয়েছে।

অপরিশোধিত জ্বালানি তেলের দু’টি বেঞ্চমার্ক আছে— ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)। এশিয়ার দেশগুলো ব্রেন্ট ক্রুডের গ্রাহক।

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এশিয়ার বাজারে প্রতি ব্যারেল (১৫৯ লিটার) ব্রেন্ট ক্রুড বর্তমানে বিক্রি হচ্ছে ১২৬ ডলারে, যা যুদ্ধপূর্ব পরিস্থিতির তুলনায় শতকরা ৭ শতাংশ বেশি।

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের দামে এমন উল্লম্ফন দেখেছিল এশিয়া। তবে সেবারও শতকরা ৭ শতাংশ দাম বৃদ্ধির ঘটনা দেখা যায়নি।

উল্লেখ্য, আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি জ্বালানি পণ্যের আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুবিই গুরুত্বপূর্ণ রুট। এই জলপথ দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ জ্বালানি পণ্য বহন করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। তারপর থেকেই এই প্রণালিতে জাহাজ চলাচল পুরোপুরি অনিয়মিত হয়ে পড়েছে। ফলে এশিয়াসহ বিশ্বের প্রায় সবজাগায় জ্বালানি পণ্যের মূল্য বাড়ছে।

ব্রেন্ট ক্রুডের চাহিদা বেশি থাকায় এই তেলের দাম বৃদ্ধির হার বেশি। তবে ডব্লিউটিআইও ‘পিছিয়ে নেই’। বিবিসির তথ্য অনুসারে, যুদ্ধপূর্ব পরিস্থিতির তুলনায় বর্তমানে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হচ্ছে ১১৩ ডলারে, যা যুদ ্ধপূর্ব পরিস্থিতির তুলনায় ২ শতাংশ বেশি।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত