নোটিশ
পরিক্ষামুলক সম্প্রচার ।। Test AiR ।। পরিক্ষামুলক সম্প্রচার ।। একটি নিউজ মিডিয়া হাউজের জন্য অফিস এডমিন পুরুষ-মহিলা আবশ্যক ।। কাজের বিবরণী লামিয়া রিত্রুুটিং এজেন্সীর একটি প্রতিষ্ঠান ( বিবিএন নিউজ ) জন্য কিছু স্যংখক পুরুষ - মহিলা অফিস এডমিন নিয়োগ করা হবে । সকাল ৯টা থেকে ৭ টা এইচ এসসি / স্নাতক ১) অফিস ম্যানেজ করা ২) অফিসিয়াল মেইল চেক করা/ মেইল করা / ফেইসবুক নটিফিকেশন চেক করা ৩) কাস্টমার রিলেশন করা ৪) ফোন কল রিসিভ করা ৫) নিউজে ভয়েস ওভার জানলে বিশেষ যোগ্যতা হইবে । যোগাযোগ : হেড অফ নিউজ : 01997301375 সৈৗদিতে নিজের ক্যারিয়ার গঠন করতে চান ? বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্বা হতে চান ? তাহলে আজই যোগাযোগ করুন ঢাকার প্রাণ কেন্দ্র রামপুরাস্থ মেসার্স লামিয়া ওভারসীজের সাথে, ফোনে যোগাযোগ করতে 01972881111 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত, নিখোঁজ অথবা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য একটি ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি করা এ পোর্টালের নাম দেওয়া হয়েছে ‌'রেড জুলাই ডট লাইভ' । এখন থেকে বিবিএন নিউজ পরিবার রেড টু জুলাই এর সাথে কাজ করবে । www.redjuly.net

ফিফটির সেঞ্চুরি করে অনন্য রেকর্ড বাবর আজমের

Rakibul Islam

প্রকাশ :


পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে খেলতে নেমে ফিফটির দেখা পেয়েছেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। আর এই ফিফটির মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ফিফটির মাইলফলক স্পর্শ করেছেন বাবর।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাবর ছাড়া এখন পর্যন্ত শততম ফিফটির দেখা পেয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ভারতের বিরাট কোহলি ও ইংল্যান্ডের জস বাটলার। সর্বোচ্চ ফিফটি করার তালিকায় শীর্ষে অবস্থান ওয়ার্নারের। তিনি করেছেন মোট ১১৬টি ফিফটি। ১০৭টি ফিফটি করে তালিকার দুই নম্বরে অবস্থান কোহলির।

এদিকে একশোটি ফিফটি আছে জস বাটলারের। সর্বোচ্চ ফিফটি করার তালিকায় তিন নম্বরে আছেন তিনি। তার সমান ফিফটি করে চারে অবস্থান বাবরের।

বুধবার রাতে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৫৪ রানে থামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ইনিংস। রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় পেশোয়ার জালমি। পরের উইকেটে নেমে ২১ রান করেন কুশল মেন্ডিস। এরপর অ্যারন হার্ডিকে নিয়ে জয় নিশ্চিত করেন বাবর। ফিফটি পূরণের পর ৭১ রানে অপরাজিত থাকেন তিনি।এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান শক্ত করেছে পেশোয়ার জালমি। ৭ ম্যাচে সর্বোচ্চ ১৩ পয়েন্ট অর্জন করেছে তারা।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত