গাজীপুর মহাসড়ক অবরোধ,সিটি করপোরেশনের গাড়ি চাপায় শ্রমিক নিহত

ডেক্স নিউজ

প্রকাশ :


শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার মহাসড়ক পার হওয়ার এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ওই নারী শ্রমিকের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। তিনি স্থানীয় একটি কারখানার নারী পোশাক শ্রমিক ছিলেন।

গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করছে কারখানার শ্রমিকরা। এ সময় উত্তেজিত জনতা ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন।গাজীপুরের গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত