অভিবাসীদের জন্য ‘আমি প্রবাসী’ অ্যাপ নামে নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু

ডেক্স নিউজ

প্রকাশ :


 বাংলাদেশি অভিবাসীদের অভিবাসন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আমি প্রবাসী’ এবং দেশের অন্যতম বৃহৎ ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘শিখো’ একস‌ঙ্গে কাজ শুরু করেছে। দক্ষতা বৃদ্ধি ও জ্ঞান অর্জনের জন্য এখন থেকে শিখোর প্লাটফর্মে বিশেষ কোর্স করার সুযোগ পাবেন অভিবাসন প্রত্যাশী ও প্রবাসীকর্মীরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আমি প্রবাসী অ্যাপের অফিস থে‌কে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এত বলা হয়েছে, আমি প্রবাসী প্ল্যাটফর্মে আরবি ও অন্যান্য ভাষা শিক্ষার কোর্স, বিমানে ভ্রমণের শিষ্টাচার, এয়ারপোর্ট প্রশিক্ষণ এবং প্রবাসীদের জন্য উপযোগী সব গুরুত্বপূর্ণ কোর্স অন্তর্ভুক্ত করা হবে। শিখোর অন্যান্য কোর্স ও প্রশিক্ষণমূলক ভিডিও আমি প্রবাসীর অ্যাপ ও ওয়েবসাইটে পাবেন ব্যবহারকারীরা।

এই উদ্যোগের ফলে অভিবাসন প্রক্রিয়া আধুনিকায়নের মাধ্যমে খরচ কমানো এবং দক্ষ অভিবাসী তৈরির পথে আরও এক ধাপ এগিয়ে গেল আমি প্রবাসী। ব্যবহারকারীরা যাতে বৈশ্বিক চাকরির বাজারে নিজেদের আরও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে পারেন সেই লক্ষ্যেই কাজ করছে প্রতিষ্ঠানটি। 

এছাড়া আমি প্রবাসী তাদের প্ল্যাটফর্মে সিভি বিল্ডার নামে নতুন একটি ফিচার চালু করেছে। যার মাধ্যমে মাত্র ৫-৭ মিনিটেই তৈরি করা যাবে পেশাদার সিভি। ব্যবহারকারীরা ফিচারটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত