আজ শপথ নেবেন অন্তর্বর্তী সরকার আশা করছেন সেনাপ্রধান

ডেক্স নিউজ

প্রকাশ :


নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের অন্তর্বর্তী সরকার আজ সন্ধ্যায় শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। 
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
তিনি আরো বলেন, ‘আজ রাতে বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।’
অধ্যাপক ইউনূস আজ বিকেলে দেশে ফেরার কথা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি তাকে স্বাগত জানাব।’
অনুষ্ঠানটি রাত ৮ টার দিকে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
জামান বলেন, প্রায় ১৫ সদস্য নিয়ে অন্তর্বর্তী মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদ গঠিত হবে। ড. ইউনূস প্রধানমন্ত্রীর সমমর্যাদায় প্রধান উপদেষ্টা হবেন। তবে বিষয়টি সম্পর্কে বিস্তারিত না জানিয়ে তিনি ‘এটি এখনও চূড়ান্ত হয়নি’ বলে উল্লেখ করেন।
সেনাপ্রধান বলেন, গতকাল বিকেলে মিডিয়ার সামনে উপস্থিত হওয়ার কিছুক্ষণ আগে তিনি ইউনূসের সাথে ফোনে কথা বলেছেন। সে সময় তিনি আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্যারিস থেকে দেশে ফেরার পথে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমার খুব ভালো লাগছে এবং আশা করছি তার অধীনে আগামী সরকার বাংলাদেশকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে।’

Share

আরো খবর


সর্বাধিক পঠিত