বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদেরকে আহ্বান রাষ্ট্রপতির

ডেক্স নিউজ

প্রকাশ :


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রবাসী বাংলাদেশীরা যাতে বৈধ চ্যানেলের মাধ্যমে  দেশে রেমিটেন্স পাঠায় সেজন্য প্রবাসী বাংলাদেশীদের উদ্বুদ্ধ করতে এনআরবি ওয়াল্ড নেতৃবৃন্দকে কাজ করার আহ্বান জােিয়ছেন।
আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে অনাবাসী বাংলাদেশীদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ড-এর একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
“প্রবাসী বাংলাদেশীরা রেমিটেন্স যোদ্ধা - তাঁরা বৈধ চ্যানেলে দেশে রেমিটেন্স পাঠাতে প্রবাসী বাংলাদেশীদের উদ্বুদ্ধ করতে পারে,” রাষ্ট্রপতি বলেন।
একটি অলাভজনক, অরাজনৈতিক এবং সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশী জনগণ এবং অনাবাসী বাংলাদেশীদের মধ্যে একটি বন্ধন প্রতিষ্ঠার লক্ষ্যে, এই সংগঠনটি পৃথিবীর প্রায় ৫০টি দেশের সঙ্গে সংযুক্ত।
অভিবাসী বাংলাদেশিদের মেধা, দক্ষতা ও বিনিয়োগকে কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখাই এই সংস্থার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
এনআরবি ওয়ার্ল্ডের ১২ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এনআরবি ওয়ার্ল্ড এর প্রেসিডেন্ট মোহা. সাহিদুজ্জামান।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফিং  করেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত