বেইলি রোডে আগুনের ঘটনায় মামলা

ডেক্স নিউজ

প্রকাশ :


রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মামলায় আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে।শনিবার (২ মার্চ) ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সালমান ফার্সী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, বেইলি রোডের আগুন লাগার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কয়েকজন আটক আছে। তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত